ads

বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক দুই আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার

খবর টি পড়েছেন : ৫৩৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে দুজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) রেজাউল করিম মল্লিক তাদের দুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। সাবেক এ দুই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, শহিদুল হক ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। পুলিশ সুপার হিসেবে তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জে দায়িত্ব পালন করেছেন। পরে ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০১৪ সালের শেষ দিন আইজিপির দায়িত্ব পান এবং ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান। চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক ছিলেন। বিভিন্ন বিভাগে কাজ করে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তিনি পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত হন। ২০২৪ সালের ৬ আগস্ট রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সাবেক এই দুই আইজির বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়। অভিযোগ আছে গণহত্যারও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের জয়ের পর শান্তকে ড. ইউনূসের ফোন পরবর্তী সংবাদ আন্তর্জাতিক নদী ও বন রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads