ads

বুধবার , ১৯ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

খবর টি পড়েছেন : ৪৩৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে আসমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। ১৮ জুন মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গণপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আসমা বেগম উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন বাবুর স্ত্রী ও ৪ সন্তানের জননী।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০ টার দিকে আসমা নকলা উপজেলারগনপদ্দী বাজারে ঢাকা-শেরপুর মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী সোনার মদিনা নামের যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ধাক্কা দেয় এবং চাকায় পিষ্ট করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আসমা বেগম মঙ্গলবার সন্ধ্যায় জরুরি কাজে শেরপুর জেলা শহরে তার ননদের বাসায় যান। কাজ শেষ করে ঘন্টা খানেক পরে সে তার স্বামীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা করেন। রওনা করার ঘন্টা খানেক পরে অজ্ঞাত এক মোবাইল ফোনে জানানো হয় আনোয়ার হোসেন বাবুর স্ত্রী আসমা বেগম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মরদেহ নকলা থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন থানায় যান।

Shamol Bangla Ads

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটির চালক ও বাসসহ কৌশলে পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। চালক ও ঘাতক বাসটির পরিচয় শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনাময়নাতদন্তে দাফন কাফনের জন্য পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মোটরসাইকেল রেসলিং করতে গিয়ে প্রাণ গেল কিশোরের পরবর্তী সংবাদ নকলায় মৃগী নদীতে বালির নিচ থেকে কৃষকের লাশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads