ads

বুধবার , ১৯ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মৃগী নদীতে বালির নিচ থেকে কৃষকের লাশ উদ্ধার

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ১৯, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বালির নিচ থেকে আব্দুল হালিম (৩৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ জুন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের মৃগী নদীর পাড়ে এ ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের বাছুর আলগার দড়িপাড়া গ্রামের চান মিয়ার পুত্র।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হালিম গোয়ালঘরের জন্য বালি আনতে মৃগী নদীর পাড়ে যায়। নদীতে নেমে পাড়ের নিচ থেকে গর্ত করে বালি সংগ্রহ করার সময় উপর থেকে নদীর পাড় ধ্বসে আব্দুল হালিমের উপর পড়ে। হালিম বালির নিচ থেকে আর উঠতে পারেনি।

এদিকে সারারাত হালিম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন মঙ্গলবার রাত থেকে অনেক খোঁজাখুজি করে। বুধবার সকালে স্থানীয়রা দেখেন মৃগী নদীর পাড়ে গিয়ে বালির নিচে কে জানি পড়ে আছে। তারপর বালি সরিয়ে আব্দুল হালিমের লাশ পাওয়া যায়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম বলেন, নকলার চন্দ্রকোনার মৃগী নদীর পাড়ের বালির নিচ থেকে আব্দুল হালিম নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। বিষয়টি সাথে সাথে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!