ads

মঙ্গলবার , ১৮ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুপার এইটের ভেন্যুতে পৌঁছে গেছে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৩২৯
সুপার এইটের ভেন্যুতে পৌঁছে গেছে বাংলাদেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতেই জিতেছে টাইগাররা। আর এই তিন জয়ের বাংলাদেশ নিশ্চিত করেছে সুপার এইট। এ পর্বে গ্রুপ-১ এ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।

Shamol Bangla Ads

সুপার এইট পর্বে বাংলাদেশ দল ম্যাচ খেলবে দুই ভেন্যুতে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে খেলার পর বাংলাদেশ যাবে সেন্ট ভিনসেন্টে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ জুন সকালে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য ইতোমধ্যেই অ্যান্টিগাতে পা রেখেছে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার সেখানে পৌঁছেছে নাজমুল হোসেন শান্তর দল।

Shamol Bangla Ads

সুপার এইটে বাংলাদেশ দলের ম্যাচের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)-

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া- ২১ জুন ভোর সাড়ে ৬ টা, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড, অ্যান্টিগা।

বাংলাদেশ বনাম ভারত- ২২ জুন রাত সাড়ে ৮ টা, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড, অ্যান্টিগা।

বাংলাদেশ বনাম আফগানিস্তান- ২৫ জুন ভোর সাড়ে ৬ টা, আরনস ভ্যালে গ্রাউন্ড, কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের সুপার এইটের প্রতিপক্ষ ও সূচি পরবর্তী সংবাদ বিশ্বচ্যাম্পিয়ন হলেই কোপা জেতা যাবে না: মেসি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads