ads

সোমবার , ১৭ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের সুপার এইটের প্রতিপক্ষ ও সূচি

খবর টি পড়েছেন : ৩৬৭
বাংলাদেশের সুপার এইটের প্রতিপক্ষ ও সূচি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রথমবার টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ। বড়-ছোট দল মিলিয়ে গ্রুপ পর্বে চার ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন শান্তরা। তবে সুপার এইটে মুখোমুখি হতে হবে বাঘা বাঘা দলের বিপক্ষে।

Shamol Bangla Ads

গ্রুপ ‘ডি’ থেকে শেষ আটে যাওয়ায় বাংলাদেশ গ্রুপ-১ এ পড়েছে। ওই গ্রুপে অন্য গ্রুপ থেকে এসেছে আরও তিন দল। তারা হলো- ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপ থেকে ভারত, ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও ‘সি’ গ্রুপের আফগানিস্তানকে নিয়ে গ্রুপ-১।

এই গ্রুপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ২০ জুন এন্টিগার নর্থ সাউন্ড স্টেডিয়ামে শক্তিশালী অজিদের মুখোমুখি হবে নাজমুল শান্তর দল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ছ’টায় ম্যাচটি মাঠে গড়াবে।

Shamol Bangla Ads

এরপর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২২ জুন একই ভেন্যু অর্থাৎ এন্টিগার নর্থ সাউন্ডে মাঠে নামবে দুই দল। ওই ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে ২৪ জুন। ম্যাচটি ভিনসেন্টের কিংসটাউনে রাখা হয়েছে। সকাল সাড়ে ছ’টায় নামবে দু’দল।

ভিনসেন্টের উইকেট সম্পর্কে এরই মধ্যে ভালো ধারণা পেয়েছে বাংলাদেশ দল। তবে এন্টিগায় নতুন চ্যালেঞ্জ বাংলাদেশ দলের সামনে। গ্রুপ পর্বের চারটি ম্যাচ এরই মধ্যে এন্টিগার নর্থ সাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামিবিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ওমান ধসে যায়। তবে স্কটল্যান্ড ও ওমান ম্যাচে ভালো রান হয়েছে। ওই হিসেবে স্পোর্টিং উইকেট আশা করা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ পরবর্তী সংবাদ সুপার এইটের ভেন্যুতে পৌঁছে গেছে বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads