ads

সোমবার , ১০ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘প্রস্তাবিত বাজেট শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার নজির’

খবর টি পড়েছেন : ৯৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সাবেক হুইপ আতিক

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম প্রস্তাবিত বাজেটকে গণমুখী, বিজ্ঞানসম্মত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার অনন্য নজির বলে আখ্যায়িত করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। তিনি ১০ জুন সোমবার সন্ধ্যায় শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত বাজেট উত্তর এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ওই কথা বলেন। এজন্য তিনি বাজেটকে স্বাগত জানিয়ে সরকারপ্রধানের প্রতি জেলা আওয়ামী লীগের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Shamol Bangla Ads

সাবেক হুইপ আতিক বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এবং সামাজিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে এবারের ২১তম বাজেট দিয়েছেন। তিনি এবারের বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ হলেও শেখ হাসিনা তার অভিজ্ঞতা ও দূরদর্শিতার আলোকেই তা মোকাবেলায় সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি বলেন, স্বাধীনতাউত্তর বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বাজেট ছিল যেখানে ৭৫৪ কোটি টাকার, সেখানে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা এবার প্রস্তাবিত বাজেট দিয়েছেন ৭ লাখ ৯৮ হাজার কোটি টাকা। অথচ বিএনপির আমলে সর্বশেষ বাজেট ছিল মাত্র ৬২ হাজার কোটি টাকা। আর তত্বাবধায়ক সরকার দিয়েছিল ৬৮ হাজার কোটি টাকা। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতি মোকাবেলা করেও দেশ এগিয়ে যাচ্ছে। এবারের বাজেট দেশকে আরও এগিয়ে নিতে ফলপ্রসূ ভূমিকা রাখবে।

Shamol Bangla Ads

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নজরুল ইসলাম, আলহাজ্ব ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু ও বশিরুল ইসলাম শেলু, সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, তাপস কুমার সাহা, শামীম আহমেদ, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ।

সভায় জেলা, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বনায়নে দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে বন… পরবর্তী সংবাদ শেরপুরে গুঁড়িয়ে দেয়া হলো একটি অবৈধ ইটভাটা, আরেকটিতে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads