অন্ধত্ব থেকে বাঁচাতে ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে সারাদেশের ন্যায় শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

১ জুন শনিবার সকালে জেলা সদর হাসপাতালে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ জসিম উদিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খা্য়রুল কবীর সুমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌরসভার যৌথ আয়োজনে এ ক্যাম্পেইনে জেলার ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৯৯৩ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৬ হাজার ১৬২ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।




