ads

সোমবার , ২০ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ইজিবাইকের চাপায় বৃদ্ধার মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা
মে ২০, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৯ মে রবিবার রাতে নকলা পৌরশহরের গড়েরগাঁও মোড়ে ওই ঘটনা ঘটে। ফাতেমা স্থানীয় ওয়াহেদ আলীর স্ত্রী।
পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধনাকুশা বাজার থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক নকলা পৌরশহরে আসার পথে নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কের গড়েরগাঁও মোড়ে পথচারী ফাতেমাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে ফাতেমা মারা যান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় নকলা থানায় মামলা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে ফাতেমার মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ইজিবাইকটি উদ্ধার করে থানায় আনা হলেও ইজিবাইকের চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!