ads

সোমবার , ২০ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী উপজেলা নির্বাচন : একাট্টা আ’লীগের প্রতিপক্ষ আ’লীগেরই ৩ নেতা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মে ২০, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল ২১ মে মঙ্গলবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন করে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন শুধুমাত্র আওয়ামী লীগের নেতারাই।

Shamol Bangla Ads

চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু (আনারস), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম (দোয়াত কলম) এবং ঊপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা (মোটর সাইকেল)।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে একাট্টা হয়েছে আওয়ামী লীগের নেতারা। উপজেলা ও শহর আওয়ামী লীগের প্রায় সকল নেতা একত্রিত হয়ে হাজী মোশারফ হোসেনের ‘ঘোড়া’ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন৷ এতে নির্বাচনে একাট্টা আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে দাড়িয়েছে আওয়ামী লীগেরই তিন নেতা।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ৩০৬ জন। গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোকছেদুর রহমান লেবুর কাছে ১৮ হাজার ৪৪০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত হন আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাজী মোশারফ হোসেন। সেসময় বিদ্রোহী প্রার্থী হয়েও আওয়ামী লীগের প্রায় ৪৫ জন নেতাকে সাথে নিয়ে মোটরসাইকেল প্রতীকে মোকছেদুর রহমান লেবু ৪৬ হাজার ৪৭৮ ভোট পেয়ে বিজয় অর্জন করেছিলেন। অন্যদিকে নৌকা প্রতীক পেয়েও নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজী মোশারফ হোসেন পেয়েছিলেন ২৮ হাজার ৩৮ ভোট। আওয়ামী লীগের দলীয় নেতাদের মাঝে বিভক্তির কারণেই দলীয় প্রার্থীর এমন পরাজয় হয়েছিলো বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। তাই এবার পরাজয়ের গ্লানি ঘোচাতে মোশারফ হোসেনের পক্ষে একাট্টা হয়েছেন আওয়ামী লীগ নেতারা।

এদিকে ছাত্র রাজনীতি থেকে উঠে এসে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও বর্তমান চেয়ারম্যান হিসেবে মোকছেদুর রহমান লেবু (আনারস) এবং দানবীর হিসেবে পরিচিত ও আওয়ামী লীগের মূল স্রোতের রাজনীতির সাথে সম্পৃক্ত হাজী মোশারফ হোসেন (ঘোড়া) রয়েছেন বেশ শক্ত অবস্থানে। এছাড়াও করোনাকালে সাধারণ মানুষের পাশে থাকাকে পুঁজি করে ভোট প্রার্থনা করছেন আমিনুল ইসলাম(দোয়াত কলম)। অন্যদিকে চেয়ারম্যান পদে প্রথম কোন নারী প্রার্থী হিসেবে ভোট চাইছেন আছমত আরা আছমা (মোটরসাইকেল)।

তবে মোশারফ হোসেনের ‘ঘোড়া’ ও মোকছেদুর রহমান লেবুর ‘আনারস’ প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। নির্বাচনে বিএনপিসহ অন্য কোন দলের প্রার্থী না থাকায় কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়েও রয়েছে সংশয়।

এদিকে গত নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের গ্লানি ঘোচাতেই এবার একাট্টা হয়ে মোশারফ হোসেনের পক্ষে কাজ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। এছাড়াও মোশারফ হোসেনকে শেরপুর -১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রোমান মৌন সমর্থন দিয়েছেন বলে অভিযোগ অন্য প্রার্থীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক ‘আনারস’ প্রতীকের একধিক সমর্থক বলেন, আওয়ামী লীগের নেতারা একাট্টা হয়ে ‘ঘোড়া’ প্রতীকের পক্ষে কাজ করায় সাধারণ জনগণ আমাদের সমর্থন দিচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ বকুল বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তৃণমূল থেকে এমপি পর্যন্ত সমন্বয় প্রয়োজন। গত নির্বাচনে দলীয় বিভক্তিতে দলের প্রার্থীর পরাজয় হয়েছিলো। তাই এবার পরাজয়ের গ্লানি ঘোচাতে এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে আমরা একত্রিত হয়ে মোশারফ হোসেনের ‘ঘোড়া’ প্রতীকের পক্ষে কাজ করছি।

Need Ads
error: কপি হবে না!