ads

বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রিকশা-অটোচালকদের মাঝে পানি বিতরণ ও রাস্তায় পানি ছিটালো পৌরসভা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৫, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

শেরপুর পৌরসভার উদ্যোগে প্রচন্ড তাপপ্রবাহ ও তীব্র গরমে রিকশা ও অটোচালকসহ সাধারণ পথচারীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। এছাড়া তপ্ত রাস্তা শীতল করতে গাড়ি দিয়ে পানি ছিটানো হয়েছে।

Shamol Bangla Ads

২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন রাস্তায় তীব্র গরমের মধ্যে জীবিকা নির্বাহে ব্যস্ত ৫শ পথচারী, অটোরিকশা ও রিকশাচালকদের মধ্যে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

ওইসময় তিনি বলেন, তাপদাহের সময়কালে শেরপুর পৌরসভার পক্ষ থেকে মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ এবং রাস্তায় পানি ছিটানো কার্যক্রম অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

পানি বিতরণকালে অন্যান্যের মধ্যে পৌরসভার প্যানেল মেয়র-১ মো. নজরুল ইসলাম, প্যানেল মেয়র-২ মো. কামাল হোসেন, প্যানেল মেয়র-৩ নাজমা বেগম, কাউন্সিলর মো. হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর আব্দুস সাত্তার মিয়া, কাউন্সিলর নাসিরুল ইসলাম নাহিদ, কাউন্সিলর নিজাম উদ্দিন, কাউন্সিলর বাবুল মিয়া, কাউন্সিলর ইদ্রিস আলী গেন্দাকুল, মহিলা কাউন্সিলর স্মৃতি পারভীন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোহাম্মদ বজলুল করিম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম বাপ্পী, হিসাব রক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলীম আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরীফ উদ্দিন, পৌর কর্মচারী সংসদ সভাপতি রফিকুজ্জামান ঝন্টুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!