ads

বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নিখোঁজের ৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে গৃহবধুর লাশ উদ্ধার : স্বামী গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ২৫, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের ৬ দিন পর সেপটিক ট্যাংকের ভিতর থেকে আকলিমা বেগম (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ড্যাইনেরপাড় গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। আকলিমা বেগম ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. রহমতুল্লাহর স্ত্রী। এ ঘটনায় গৃহবধূর স্বামী রহমতুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে মো. রহমতুল্লাহ ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে আকলিমাকে বিয়ে করেন। বিয়ের পর দুই সন্তানের জননী হয় আকলিমা। পরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। এরপর রহমতুল্লাহ দ্বিতীয় বিয়ে করে ঘর সংসার করে আসছিল। এক পর্যায়ে রহমতুল্লাহ প্রথম স্ত্রী আকলিমার সাথে আবার ঘর-সংসার শুরু করে এবং আকলিমাকে বাবার বাড়িতে রেখে ভরণপোষণ দেওয়া শুরু করে। তবে মাঝে মধ্যেই রহমতুল্লাহ যৌতুকের দাবিতে মারধর করতো আকলিমাকে। গত ১৯ এপ্রিল রাতে রহমতুল্লাহ আকলিমাকে ফোন করে তার বাবার বাড়ি থেকে রহমতুল্লাহর বাড়িতে নিয়ে আসে। ওই দিন থেকেই আকলিমা বেগম ও রহমতুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে ২১ এপ্রিল আকলিমার ভাই আবুল হাসেম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ রহমতুল্লাহ’র মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। অপরদিকে বৃহস্পতিবার রহমতুল্লাহ’র বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এলাকাবাসীর দেয়া ওই তথ্যের ভিত্তিতে রহমতুল্লাহর বাড়ির সেপটিক ট্যাংক থেকে আকলিমার অর্ধগলিত লাশ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!