সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে ১০ দিনে ৫ লক্ষাধিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে চলছে বৃক্ষরোপণ ও বিতরণ।

এর অংশ হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও সাবেক সিনিয়র সহ-সভাপতি বর্ষণ কারুয়ার নেতৃত্বে পৃথকভাবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে দেশীয় ও ঔষধি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।
২২ এপ্রিল সোমবার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বর্ষণ কারুয়ার নেতৃত্বে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে দেশীয় ও ঔষধি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন ছাত্রলীগ কর্মীরা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শেরপুর সরকারি, কলেজ জিকে পাইলট উচ্চ বিদ্যালয়, কসবা ও চকপাঠক মহল্লায় বিভিন্ন স্থানের প্রায় এক হাজার চারা বিতরণ ও রোপণ করা হয়। ওইসময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান হাসান ইমরান, উপ-পরিবেশ সম্পাদক রাশেদুল ইসলাম রিফাত, উপ-ত্রাণ সম্পাদক রুকন, উপ-পাঠাগার সম্পাদক তানভীর হোসেন নাহিদসহ ছাত্রলীগ নেতা আনিসুর, আলী হোসেন শান্ত, রাকিব হাসান, রহিম রহমান, জাহিদ হাসান রিশাদ, মাহজাবিন জিদান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল ২১ এপ্রিল শনিবার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ও বিতরণ করেন। ওইসময় তার সাথে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান রাসেল ও আশিকুর রহমান, উপ-আইন বিষয়ক সম্পাদক আসলাম মিয়া, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিবসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক ছাত্রনেতারা জানান, কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক গৃহীত সকল কর্মসূচি বাস্তবায়নে বদ্ধ পরিকর বাংলাদেশ ছাত্রলীগ। এর গৌরবৌজ্জ্বল অংশীদার শেরপুর জেলা ছাত্রলীগ ছাত্রলীগ। তাই শেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণ এবং বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে।




