ads

শনিবার , ২০ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুক্তিযোদ্ধাকে নাজেহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২০, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ

শেরপুরে সহকর্মী এক আইনজীবীসহ নিজেকে নাজেহালসহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ। শনিবার বিকেলে শহরের টাউনহল মোড়স্থ সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কার্যালয়ে আয়োজিত সম্মেলনে তিনি নাজেহালের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের মুখোমুখি করা দাবি জানান।

Shamol Bangla Ads

সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তিনি শহরের অষ্টমীতলা আশরাফিয়া জামে মসজিদ, কাছিমুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা ও গোরস্থান কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যের অনুসারী স্থানীয় স্বপন মিয়া ও আজাহার আলী রাজার নেতৃত্বে একটি পক্ষ ওই কমিটি ভেঙে দেওয়ার জন্য তাকে নানাভাবে চাপ দিচ্ছিল। শুক্রবার ওই মসজিদে জুমার নামাজের পর তিনি ৩টি কমিটিই বিলুপ্ত ঘোষণা করে আলোচনা সাপেক্ষে আহবায়ক কমিটি গঠন করার ঘোষণা দেন। কিন্তু তারা তাৎক্ষণিক নতুন পূর্ণাঙ্গ কমিটির ঘোষণার দাবি করে বাদানুবাদে জড়ায়। এক পর্যায়ে তিনি আপন ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডভোকেট রাসেল রহমান আকন্দকে সঙ্গে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে পড়লে স্বপন ও রাজার নেতৃত্বে নেতৃত্বে মজিদ, সোহেল, সাঈদ, মাসুদ, দুলাল, নূর হোসেন, ফরিদ, প্রজা, তুষার, উজ্জল, রিপন, রুহুল, সাদ্দামসহ ২৫/২৬ জন যুবক দেশীয় অস্ত্রে শজ্জিত হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে এবং তার পরিহিত পাঞ্জাবি টেনে-হিঁচড়ে ছিড়ে ফেলে ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ওইসময় ভাতিজা এ্যাডভোকেট রাসেল ও পৌর কাউন্সিলর নাসিরুল আলম নাহিদসহ কয়েকজনকে সন্ত্রাসী কায়দায় মারপিট করে। সেইসাথে তারা তাকে অশ্লীল ভাষা প্রয়োগ করে নানা হুমকি দেয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে ওই এলাকায় থাকা তার পরিচালনাধীন একটি ঔষধের দোকান ও ঢাকা-শেরপুর মহাসড়কে চলাচলকারী গাড়ি চালাতে দেবে না বলে হুমকি দিয়েছে। হামলাকারীদের অধিকাংশই বিএনপি-জামায়াত সমর্থক এবং তারা সন্ত্রাস ও নাশকতার মামলার আসামি ছিল। ওই ঘটনায় তিনি নিজে বাদী হয়ে স্বপন মিয়া ও রাজা মিয়াসহ ১৪ জনকে স্বনামে এবং আরও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওইসময় তিনি নাজেহালের সময় ছেড়া পাঞ্জাবি উপস্থাপন করে দেখান।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডভোকেট রাসেল রহমান আকন্দও হামলার ঘটনার বর্ণনা দেন। ওইসময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!