শেরপুরে অঞ্চলের বৃহৎ হজ এজেন্সি নিবিড় ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলসের উদ্যোগে দিনব্যাপী হজ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শনিবার দুপুরে শহরের বাগরাকসাস্থ মাইসাহেবা জামে মসজিদের হলরুমে আয়োজিত ওই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশিদ ও মাইসাহেবা জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানে ট্রাভেল এজেন্সির প্রোপাইটর ইয়াসিন খান শফিক হজ গমনকারীদের উদ্দেশ্যে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন এবং হজ্বের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মো. হযরত আলী। ওইসময় অন্যান্যের মধ্যে মোয়াল্লেম রায়হান মিয়া রোমান, মোয়াল্লেম সোয়াইব হাসান বাধন প্রমুখ উপস্থিত ছিলেন। ।
এদিন চলতি মৌসুমের ৩১০ জন হজযাত্রী উপস্থিত ছিলেন।




