ads

মঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরেকটি বড় হারের আরো কাছে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৩৯০
আরেকটি বড় হারের আরো কাছে বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের যে হাল, আজই চট্টগ্রাম টেস্টের ফল দেখে ফেললে অবাক হওয়ার কিছু থাকতো না। বিশেষ করে বাংলাদেশের সামনে লক্ষ্য যখন ৫১১ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও কোনোরকমে চতুর্থ দিন কাটিয়ে দিয়েছে স্বাগতিকরা। ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে আগামীকাল শেষ দিন আবার ব্যাটিং শুরু করবে বাংলাদেশ।

Shamol Bangla Ads

আগামীকাল টেস্ট জিততে শ্রীলঙ্কার কাজটা বেশ সহজ। তুলে নিতে হবে বাংলাদেশের তিন উইকেট। আর অসম্ভবের সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে টেস্ট জিততে করতে হবে আরো ২৪৩ রান। উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ (৪৪*) ও তাইজুল ইসলাম (১০*)।

এর আগে ছোট ছোট কয়েকটি জুটি হলেও সেগুলো বড় করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে সাকিব আল হাসানের সঙ্গে লিটন দাসের জুটি। ৬১ রানের জুটিতে শ্রীলঙ্কার ওপর কিছুটা হলেও চাপ তৈরি করেছিল বাংলাদেশ। সাকিব আউট হলে এই জুটি ভাঙে। ৩৬ রানে তাঁকে ফেরান কামিন্দু মেন্ডিস। টেস্ট ক্রিকেটে এটা কামিন্দুর প্রথম উইকেট।

Shamol Bangla Ads

এরপর আর চার রান যোগ করে আউট হন লিটন দাসও। লাহিরু কুমারার বলে পুল করতে গিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়েন লিটন। ৩৮ রান করেন তিনি।

থিতু হয়ে আউট হয়েছেন শাহাদাত হোসেন দিপু। কামিন্দুর দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ১৫ রান করে আউট হন শাহাদাত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দিল… পরবর্তী সংবাদ ১৯২ রানের বড় হারে সিরিজ শেষ করল বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads