শেরপুরের নালিতাবাড়ীতে বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। ২০ মার্চ বুধবার ময়মনসিংহ রেঞ্জের আনসার ও প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে নালিতাবাড়ীর ৩২ আনসার ব্যাটালিয়ানের সদর দপ্তরে দিনব্যাপী বিনামূল্যে ওই মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক ড. মো সাইফুর রহমান। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নালিতাবাড়ীর ৩২ আনসার ব্যাটালিয়ান সদর দপ্তরের অধিনায়ক মো. মাহবুবুল আলম উপ-অধিনায়ক মোহাম্মদ ইমরোজ খালেদ প্রমুখ।
জানা যায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বাৎসরিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এসব কর্মসূচি পালন করা হয়।

এদিন উপজেলার আনসার ও ভিডিপি সদস্য /সদস্যাসহ বিভিন্ন এলাকার হাজারের অধিক নারী পুরুষদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা প্রদান ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।




