ads

বুধবার , ২০ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে গৃহবধূর মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ২০, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে রাইস কুকারে রান্না করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা অগ্নিকাণ্ডের ঘটনায় তাসলিমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ উপজেলার তালুকপাড়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

Shamol Bangla Ads

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম তালুকপাড়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী তাসলিমা বেগম (৩৫) রান্না ঘরে রাইস কুকারে খাবার রান্না করছিলেন। রাইস কুকারে রান্না বসিয়ে ওই গৃহবধু ঘরের বাইরে ছিলেন। এসময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে টিনশেড ঘরে আগুন লেগে যায়।

বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে ঘরে গেলে বিদ্যুতায়িত হয়ে মেঝেতে ছিটকে পড়েন। পরে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, এঘটনায় নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!