ads

শনিবার , ৬ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনে মূল লড়াইয়ে নৌকা ও ট্রাক

খবর টি পড়েছেন : ১,৬৪৫
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিকের নৌকা ও দলের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর ট্রাক প্রতীকের মধ্যে মূল লড়াই হচ্ছে। উভয় প্রার্থী স্ব-স্ব অবস্থানে অনড় থাকায় শেষ মুহূর্তের উত্তেজনাও কম নয়। এ আসনে জাপা প্রার্থী, জেলা জাপার সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি ভোটের মাঠে বিচরণ করে কিছুটা অবস্থান সৃষ্টি করতে পারলেও প্রতিদ্বন্দ্বী অপর ৪ প্রার্থীর অবস্থান একেবারেই নগণ্য।

Shamol Bangla Ads

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, শেরপুর-১ (সদর) আসনটি সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৯৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৮৬৩ জন, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৬৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন।

আর এ আসনে আওয়ামী লীগ, দলের স্বতন্ত্র প্রার্থী ও জাপা প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৭ জন। অন্যান্য প্রার্থীরা হচ্ছেন কৃষক-শ্রমিক-জনতা লীগ মনোনীত প্রার্থী বারেক বৈদেশী (গামছা), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ (নোঙর), বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ (একতারা) ও তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন (সোনালী আঁশ)।

Shamol Bangla Ads

আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক টানা ৫ বারের সংসদ সদস্য এবং দুদফায় প্রতিমন্ত্রীর মর্যাদায় হুইপ থাকায় নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এবং প্রায় অর্ধশতাধিক স্কুল-কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ এলাকায় নজরকাড়া উন্নয়ন সাধন করেছেন। কৃষক পরিবার থেকে উঠে আসা হুইপ আতিক সাধারণ জীবন-যাপনের পাশাপাশি দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখে উঠাবসা করায় তিনি একদিকে যেমন এলাকায় মাটি ও মানুষের নেতা হিসেবে খ্যাতি পেয়েছেন, তেমনি ভোটের রাজনীতিতেও হয়ে উঠেছেন হিরো। এবার বিএনপি-জামায়াত জোট নির্বাচনে অংশ না নেওয়ায় দলীয় প্রধান শেখ হাসিনা পঞ্চম দফায় প্রধানমন্ত্রী হচ্ছেন-এমনটা নিশ্চিত জেনে তিনিও বিজয়ী হওয়ার প্রত্যাশায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এলাকার প্রাণের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও রেলপথ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের ষোলকলা পূর্ণ করার দৃঢ় প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে ছুটে বেড়ান। তিনি রাতদিন গণসংযোগের পাশাপাশি নানা নির্বাচনী কর্মকাণ্ডে যোগ দেন। তার পক্ষে দলের জেলা, উপজেলা, শহর ও তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ নেতা-কর্মীরা একাট্টা হয়ে মাঠে কাজ করেন।

অন্যদিকে দলীয় মনোনয়নবঞ্চিত হয়েও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মুখোমুখি হয়েছেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। তার সাথে রয়েছেন দলের নেতা-কর্মীদের একাংশ। ভোটের রাজনীতিতে এ আসনটি নৌকার ঘাটি হিসেবে পরিচিত পূর্বাঞ্চল ও নৌকাবিরোধী হিসেবে পরিচিত পশ্চিমাঞ্চলে বিভক্ত। আতিক পূর্বাঞ্চলের অধিবাসী। আর পশ্চিমাঞ্চলের প্রার্থী হিসেবে ছানুয়ার হোসেন ছানু থাকার পরও এবার জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মাহমুদুল হক মনি। এছাড়াও একই এলাকায় রয়েছেন বিএনএম প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ। ফলে সার্বিক পর্যবেক্ষণে এখনও ভোটের সমীকরণ ভিন্ন। তবে তত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে নির্বাচন বর্জনের ঘোষণার পরও বিএনপি ও জামায়াত ঘরানার মাঠ পর্যায়ের ভোটাররা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় নির্বাচনবিরোধীরা ভোট উৎসবে যোগ দিলে ভোটের সমীকরণ কঠিন হয়ে উঠতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে গেল নির্বাচনী সরঞ্জাম ॥ শান্তিপূর্ণ… পরবর্তী সংবাদ নকলায় স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ির বিরুদ্ধে গৃহবধূকে পিটিয়ে…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads