ads

সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৯ বছর আইপিএল না খেলেও অনুতপ্ত নন স্টার্ক

খবর টি পড়েছেন : ৫২৩
৯ বছর আইপিএল না খেলেও অনুতপ্ত নন স্টার্ক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় দলের চেয়েও কারও কারও কাছে আইপিএলে খেলার ‘গুরুত্ব’ বেশি। তবে সেই দলে পড়েন না মিচেল স্টার্ক। কদিন আগেই দুবাই হয়ে যাওয়া আইপিএলের খেলোয়াড় নিলামে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ ভারতীয় রুপিতে বিক্রি হয়েছেন এই অস্ট্রেলীয় পেসার। তাঁকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

Shamol Bangla Ads

জাতীয় দলই তাঁর কাছে বেশি প্রাধান্য পেয়েছে বলে গত নয় বছর ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা হয়নি স্টার্কের। এক বছরেই যদি ২৫ কোটি রুপির মতো আয় করেন, তাহলে আগের আট বছর টুর্নামেন্টে খেলতে ফুলে ফেঁপে উঠত তার ব্যাংক ব্যালান্স। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই স্টার্কের।

ক্রীড়া বিষয়ক এক পডকাস্টে স্টার্ক বলেন, ‘আমাকে কোনও একটা বিকল্প বেছে নিতেই হত। না-খেলার জন্য আক্ষেপ নেই। তার জন্য টেস্টে ভাল খেলতে পেরেছি। যে সময়টা কাটিয়েছি তার জন্য আমি খুশি।’

Shamol Bangla Ads

২০১৫ সালে সবশেষ আইপিএলে খেলেছিলেন স্টার্ক। দু’বছর খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। হয়ে। তার পরে ৯ বছর বিরতি দিয়ে নতুন বছরের আইপিএলে খেলবেন কলকাতার হয়ে। নিলামে রেকর্ড দামে বিক্রি হওয়ায় স্টার্ক যেমন বিস্মিত, তেমন রোমাঞ্চিতও। স্টার্কের ভাষায়, ‘নিলামে আমাকে নিয়ে ফ্রাঞ্জাইজিগুলোর আগ্রহ দেখে খুশি হয়েছি। একইসঙ্গে বিস্মিত হয়েছি, রোমাঞ্চিতও।’ সব কিছু ঠিক থাকলে ২০২৪-এর মার্চে শুরু হবে আইপিএলের ১৭তম আসর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এই জয় টি-টোয়েন্টি সিরিজে সাহায্য করবে : শান্ত পরবর্তী সংবাদ শাস্তির মুখে ব্রাজিল, শঙ্কায় বিশ্বকাপে অংশগ্রহণও

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads