ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এই জয় টি-টোয়েন্টি সিরিজে সাহায্য করবে : শান্ত

খবর টি পড়েছেন : ৪৯৩
এই জয় টি-টোয়েন্টি সিরিজে সাহায্য করবে : শান্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। সিরিজ হাতছাড়া করলেও শেষ ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। কিউদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এমন জয় টি-টোয়েন্টি সিরিজে সাহায্য করবে বলে মনে করেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

Shamol Bangla Ads

ম্যাচ শেষ শান্ত বলেন, ‘এই ম্যাচ আমাদের আত্মবিশ্বাস দেবে। তবে টি-টোয়েন্টি ভিন্ন সংস্করণ। আমাদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। মোটিভেশন দিয়ে খুব বেশি ম্যাচ জেতা যায় না। আমরা কতটা ভালো প্রস্তুতি নিচ্ছি এবং জিততে চাই কিনা এটাই বেশি গুরুত্বপূর্ণ। দুই দিন প্রস্তুতির সুযোগ আছে।’

তিনি আরও বলেন, ‘জেতার যে মন মানসিকতা। টি-টোয়েন্টি সিরিজে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সেই জিতবে, এখানে বড় দল, ছোট দল আমার কাছে ম্যাটার করে না। খুব বেশি মোটিভেশনের দরকার নাই। এই ম্যাচ জিতেছি দেখে অতি আত্মবিশ্বাসী হওয়ারও দরকার নাই।

Shamol Bangla Ads

এই ম্যাচটা সাহায্য করবে যে এখানে এসেও আমরা জিততে পারি, এই বিশ্বাসটা থাকবে। কারণ আমরা নিজের চোখে দেখলাম। এই বিশ্বাস নিয়ে যদি টি-টোয়েন্টিতে যাই, ভালো পরিকল্পনা করি, প্রস্তুতি নেই জেতা সম্ভব।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় পরবর্তী সংবাদ ৯ বছর আইপিএল না খেলেও অনুতপ্ত নন স্টার্ক

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads