ads

রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ৫০৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২৪ ডিসেম্বর রবিবার সকালে শহরের নিউমার্কেটে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Shamol Bangla Ads

ইত্তেফাকের ৭১ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার।

ইত্তেফাকের শেরপুর জেলা প্রতিনিধি সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের  সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল।

Shamol Bangla Ads

সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা উদীচী’র সভাপতি অধ্যক্ষ সারওয়ার জাহান তপন, ঘাতক দালাল নিমূর্ল কমিটি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আ.স.ম সোহেল নয়ন, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরিফুর রহমান, বাসস’র শেরপুর প্রতিনিধি সঞ্জীব চন্দ্র বিল্টু, দৈনিক প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, কবি ও সাংবাদিক রফিক মজিদ, শিক্ষাবিদ আবু হান্নান, কমিউনিস্ট পার্টি শেরপুর শাখার সভাপতি সোলায়মান আহমেদ, দৈনিক ইত্তেফাকের শ্রীবরদী উপজেলা সংবাদদাতা মো. তাসলিম কবির বাবু প্রমুখ।

ওইসময় বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ৭৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads