ads

রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৭৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ৫৩৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ বোতল ভারতীয় মদসহ আশরাফুল ইসলাম (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্ক এলাকার পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেংগুর পাহাড়ের ঢাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম পুর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

Shamol Bangla Ads

জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকায় মাদক কারবারিরা মাদক ক্রয় বিক্রয় করছে- এমন গোপন সংবাদে ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওইসময় আশরাফুল ইসলামকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসাদুজ্জামান আপেল ও পরিতোষ নামের আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেফতারকৃত আশরাফুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ নকলায় বিল থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads