বিশিষ্ট ক্রীড়াবিদ, সংস্কৃতি ব্যক্তিত্ব ও আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুকের স্মরণে শেরপুরের নালিতাবাড়ীতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর শুক্রবার সকালে নালিতাবাড়ী ম্যাগাজিন গ্রুপের আয়োজনে শহরের অরণি প্রগ্রেসিভ স্কুল প্রাঙ্গণে ওই সভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুঞ্জুরুল আহসান বুলবুল।
নালিতাবাড়ী ম্যাগাজিন গ্রুপের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অভিজিৎ সাহার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি হাকাম হীরা, সনাক নালিতাবাড়ীর সভাপতি জোবায়দা খাতুন, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, পৌরসভার প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, ম্যাগাজিন গ্রুপের উপদেষ্টা শামসুদ্দীন চঞ্চল, পরিচালক আমিনুল ইসলাম, ইয়াছমিন আক্তার প্রমুখ।

উল্লেখ্য, সরকার গোলাম ফারুক সাবেক এমএলএ আব্দুল হাকিম সরকারের পুত্র। এছাড়াও তিনি নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, সনাক নালিতাবাড়ীর সাবেক সভাপতি, নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির সহসভাপতিসহ বিভিন্ন সংগঠনে নের্তৃত্ব দিয়েছেন। পরে গত ০৫ ডিসেম্বর সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।




