ads

মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩৮৩ রান তাড়ায় একশ’র আগে ৬ উইকেট হারাল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৩৯৭
৩৮৩ রান তাড়ায় একশ’র আগে ৬ উইকেট হারাল বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শুরুতে ব্যাট করে কুইন্টন ডি কক ও হেনরিক ক্লাসেনের ঝড়ে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে একশ’ রানের আগে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম, তিনে নামা নাজমুল শান্ত এবং যথাক্রমে চারে ও পাঁচে নামা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম আউট হয়েছেন। পঞ্চম ব্যাটার হিসেবে আউট হয়েছেন ওপেনার লিটন দাস।

Shamol Bangla Ads

বাংলাদেশ ২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মাহমুদউল্লাহ ২৯ রান করেছেন। তার সঙ্গী নাসুম। তানজিদ ১২ রান করে আউট হয়েছেন। পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন নাজমুল শান্ত। সাকিব ফিরেছেন মাত্র ১ রান করে। মুশফিক ৮ রান করে ক্যাচ দিয়েছেন। লিটন লেগ বিফোর হয়েছেন ৪৪ বলে ২২ রান করে। তিনটি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। মেহেদী মিরাজ ১১ রান করে আউট হয়েছেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টন ডি কক ১৪০ বলে ১৫টি চার ও সাতটি ছক্কার শটে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। চারে নামা অধিনায়ক এইডেন মার্করাম ৬০ রান করে আউট হন। শুরুর ৩৬ রানে ২ উইকেট হারানোর পর মার্করামের সঙ্গে ১৩১ রানের জুটি দেন ডি কক।

Shamol Bangla Ads

এছাড়া শেষে ৪৯ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন। তার ব্যাট থেকে আটটি ছক্কা ও দুটি চারের শট আসে। ডেভিড মিলার শেষে ১৫ বল খেলে চারটি ছক্কা ও এক চারের শটে ৩৪ রান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ রানের ব্যবধানে ২ উইকেট নেই প্রোটিয়াদের পরবর্তী সংবাদ মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে শুধু হারের ব্যবধানটাই কমল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads