পরাজয়ের বৃত্ত ভাঙতে এবার শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। এমন ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ৮.৩ ওভারে ২ উইকেটে ৩৭ রানে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। ২৩ রানে ডি কক ও ০ রানে ব্যাট করছে মার্করাম।

বোলিং করতে নেমে প্রত্যাশিত শুরুটাই পেয়েছে বাংলাদেশ। শরিফুলের আঘাতের পর এবার উইকেট পেয়েছেন মিরাজও। মিরাজের বলের লাইন মিস করেছিলেন রসি ভ্যান ডার ডুসেন। এলবিডব্লিউ আবেদন ফিরিয়ে দেননি আম্পায়ার। ৩৬ রানে পতন ঘটল প্রোটিয়াদের দ্বিতীয় উইকেটের।
এর আগে রেজা হেন্ড্রিকসকে সাজঘরে ফিরিয়েছেন শরীফুল। সপ্তম ওভারের প্রথম বলে দুর্দান্ত এক ডেলিভারিতে প্রোটিয়া ওপেনারকে সাজঘরে ফেরান এই পেসার। ওভারের প্রথম বলেই দারুণ এক ইনসুইং ছেড়েছিলেন টাইগার পেসার। ফ্রন্টফুটে ডিফেন্স করতে চেয়েছিলেন হেন্ড্রিকস। তবে ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত করে স্ট্যাম্পে। বাংলাদেশ পায় প্রথম ব্রেকথ্রু।

এ ম্যাচে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। অন্যদিকে একটি পরিবর্তন এনেছে প্রোটিয়ারাও। চোটের কারণে খেলতে পারছেন না লুঙ্গি এনগিডি। তার বদলে একজন পেসারকেই এনেছে দক্ষিণ আফ্রিকা, খেলছেন লিজাড উইলিয়ামস।
বাংলাদেশ একাদশ: তানজীদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাশি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম(অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।

























