শেরপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২০২২-২০২৩ অর্থ বছরের আওতায় নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য তাদের মধ্যে সেলাই মেশিন ও ফ্যান বিতরণ করা হয়েছে।

২৩ অক্টোবর সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলার ৭১ জন নারীর মাঝে সেলাই মেশিন ও ১৪২ জনের মাঝে সিলিং ফ্যান বিতরণ করা হয়।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ওইসব সেলাই মেশিন ও সিলিং ফ্যান বিতরণে ব্যয় হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা।
























