ads

সোমবার , ২৩ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ২৭ জন ভিক্ষুককে পুনর্বাসন

খবর টি পড়েছেন : ৪৯৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় শেরপুরে আরও ২৭ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। ২৩ অক্টোবর সোমবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই ২৭ জনের মাঝে গরু, ছাগল, মুদি দোকানের মালামাল ও ইলেকট্রিক দোকানের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

ওইসময় বক্তারা বলেন, সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় আরও ২৭ জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হলো। তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে যে কাজ করতে ইচ্ছুক সে মোতাবেক তাদের মুদি দোকানের সামগ্রী, ইলেকট্রিক সামগ্রী ও গরু-ছাগল কিনে দেওয়া হয়েছে। ভিক্ষুকমুক্ত শেরপুর তথা ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লুটু, কর্মকর্তা রাজীব আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হতদরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে এডিপি’র আওতায় নারীদের মাঝে সেলাই মেশিন ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads