ads

মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গারো পাহাড়ে অবমুক্ত করা হলো শ্রীবরদীতে উদ্ধারকৃত বন্যপ্রাণী তক্ষক

খবর টি পড়েছেন : ৬২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে ৪ পাচারকারীর হাত থেকে উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকটি গারো পাহাড়ের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার সকালে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী বিট এলাকার বনের ভেতর ১৬ ইঞ্চি লম্বা ও ১৩৫ গ্রাম ওজনের তক্ষকটি অবমুক্ত করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় রাংটিয়া রেঞ্জের রেঞ্জার মকরুল ইসলাম আকন্দ, শ্রীবরদী থানার এসআই কামরুল ইসলাম, বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জার মো. মন্জুরুল আলমসহ অন্যান্য বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজার এলাকা থেকে শ্রীবরদী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই তক্ষকটি উদ্ধার করে। ওই সময় তক্ষকটির ক্রেতা-বিক্রেতাসহ ৪ জনকে আটক করা হয়।

Shamol Bangla Ads

পরে তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী আটক ও পাচারের অভিযোগে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতাকৃতরা হচ্ছেন রফিকুল ইসলাম, হারুন মিয়া, শাহীন মিয়া ও সুজন মিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে শ্রীবরদী, বঙ্গমাতায় শেরপুর পৌরসভা চ্যাম্পিয়ন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে একযুগ ধরে শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন মেহনাজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads