ads

বুধবার , ৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ৭০১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ অক্টোবর মঙ্গলবার রাতে পৌর শহরের কাচারীপাড়া ও ছালুয়াতলা মরাখালি এলাকা থেকে জড়িতদের গ্রেফতার এবং ৪৮ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের কাচারীপাড়া মহল্লার সাগর চন্দ্র মন্ডল (২০) ও রাতুল সূত্রধর (১৯)। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে অভিযানকালে কৌশলে পালিয়ে গেছে আরও এক মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে প্রথমে শহরের কাচারীপাড়া মহল্লা থেকে রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের ৫ বোতল মদসহ সাগর চন্দ্র মন্ডল ও রাতুল সূত্রধরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে ছালুয়াতলা গ্রামের মরাখালি এলাকার ভজন নামে আরেক মাদক কারবারির বাড়িতে অভিযান চালানো হয়।

Shamol Bangla Ads

এসময় গোয়ালঘরের মাটির নিচ থেকে একই ব্র্যান্ডের আরও ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এর আগেই ভজন পালিয়ে যান।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, এ বিষয়ে রাতেই গ্রেপ্তারকৃত ও পলাতকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতককে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি থেকে ২০… পরবর্তী সংবাদ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads