ads

রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রোটারিয়ান নারায়ণ সাহা’র স্মরণসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৯২৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘তার মতো আদর্শ-পরিচ্ছন্ন নাগরিকের বড়ই অভাব’

রোটারি ক্লাব অব শেরপুরের পাস্ট প্রেসিডেন্ট, রোটারি বাংলাদেশ ৩২৮০ এর সাবেক এসিস্ট্যান্ট গভর্নর, জি. কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক স্বনামধন্য ইংরেজি শিক্ষক, মডেল গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এবং সুরেন্দ্র মোহন মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা’র স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় শহরের মাধবপুরস্থ রোটারি ক্লাব ভবনে ওই শোক সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট ডা. রতন চন্দ্র দাশ পিএইচএফ’র সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট আলহাজ্ব ডা. সুরুজ্জামান এমপিএইচএফ-বি, ডা. এটিএম মামুন জোশ, আলহাজ্ব মাহবুবুর রহমান সুজা পিএইচএফ, শরণ রায় পিএইচএফ, বিনয় কুমার সাহা পিএইচএফ ও ফাতেমা বেগম নাসরিন, সেক্রেটারি অধ্যক্ষ শামসুন্নাহার কামাল, রোটারিয়ান এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জাকির হোসেন বাবুল, আল আমিন সেলিম, মো. রফিকুল ইসলাম প্রমুখ। ওইসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াতের কনিষ্ঠ পুত্র এ্যাডভোকেট মলয় কুমার সাহা।

স্মরণসভার শুরুতেই প্রয়াতের শোকগাঁথা পাঠ করেন রোটারি ড্রিস্টিক্ট ৩২৮১ এর এডিশনাল ডিস্ট্রিক্ট গভর্নর ও রোটারি ক্লাব অব শেরপুরের পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ।

Shamol Bangla Ads

বক্তাগণ তাদের বক্তব্যে স্মৃতিচারণ করে বলেন, নারায়ণ চন্দ্র সাহা দীর্ঘদিন ঐতিহ্যবাহী জি. কে পাইলট উচ্চ বিদ্যালয়ে স্বনামধন্য ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে শেরপুরে সুপরিচিত ছিলেন। রোটারি অঙ্গনে তার অবদান অনস্বীকার্য। রোটারি ক্লাব অব শেরপুরের এ্যাম্বুলেন্স প্রজেক্ট বাস্তবায়নে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার এই প্রয়ান রোটারি ক্লাব অব শেরপুরে এক শূন্যতার সৃষ্টি করল। রোটারি ক্লাব অব শেরপুর নারায়ণ চন্দ্র সাহার প্রয়াণে গভীরভাবে শোকাহত। বর্তমান সমাজব্যবস্থায় নারায়ণ চন্দ্র সাহার মতো আদর্শ শিক্ষক, পরিচ্ছন্ন রোটারিয়ান ও সচেতন নাগরিকের বড়ই অভাব রয়েছে। তার প্রয়াণে রোটারী ক্লাবেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। সভায় তার আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

স্মরণসভায় প্রয়াতের পুত্রবধূ সীমা সাহাসহ রোটারী ক্লাবের অন্যান্য কর্মকর্তা-সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোটারিয়ান নারায়ন চন্দ্র সাহা গত ২৩ আগস্ট ৮০ বছর বয়সে পরলোক গমন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ‘গ্রীন ভয়েস’র মানববন্ধন… পরবর্তী সংবাদ নকলায় ট্রলির চাপায় পথচারী নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads