‘জীবনের জন্য নদী’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত ওই মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার।

সংগঠনের সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত ও সিনিয়র সাংবাদিক জিএম বাবুল।
সংগঠনের সাধারণ সম্পাদক মারুফুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের সহ-সভাপতি সোলাইমান হোসেন, সাংবাদিক নমশের আলম, শেরপুর প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাসুম, এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, সাবেক ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রমুখ।

ওইসময় অন্যান্যের মধ্যে রিপোটার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, গ্রীন ভয়েস’র সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান খোকন, সাংবাদিক মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, মনিরুজ্জামান রিপন, আবু হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা শেরপুরের নদী দূষণ এবং নদী ও জলাশয় ভরাটের প্রতিবাদ জানিয়ে দ্রুত এর প্রতিকারের দাবি জানান।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর শেরপুরের নদী ও জলাশয় রক্ষায় স্মারকলিপি প্রদান করা হয়।
























