ads

শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৫৮৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-বালক ও বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-বালিকা উদ্বোধন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে বাছাই হওয়া ক্ষুদে বালক-বালিকা ফুটবলাররাই একদিন জাতীয় পর্যায়ে খেলবে। সেইসাথে তারাই একদিন জাতির সুনাম বয়ে আনবে।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে টাইব্রেকারে ৪-৩ গোলে শ্রীবরদী উপজেলাকে হারিয়ে নালিতাবাড়ী উপজেলা এবং বঙ্গমাতা গোল্ডকাপে টাইব্রেকারে ৪-২ গোলে শ্রীবরদী উপজেলাকে হারিয়ে নালিতাবাড়ী উপজেলা জয়ী হয়।

উল্লেখ্য, উভয় টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা ও শেরপুর পৌরসভার একটি করে দলসহ ৬টি দল অংশ নিচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু পরবর্তী সংবাদ এবার নজরুলের ‘শিল্পী’ নিয়ে আসছেন আল্ জাবির

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads