ads

শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

খবর টি পড়েছেন : ৯৮৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে চিকিৎসাধীন অবস্থায় মানিক মিয়া (৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মারা যান তিনি। মানিক মিয়া সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের মৃত হায়দর আলীর ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন।

Shamol Bangla Ads

জেলা কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৭ সালের এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় দায়ের করা মামলায় ২০২০ সালে মানিক মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার পর থেকেই তিনি গ্রেফতার হয়ে হাজতে আটক ছিলেন। এদিকে মানিক মিয়া দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেলে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে কারাগারের সহকারী সার্জনের পরামর্শে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে কারাগার কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে আটটার দিকে মারা যান মানিক মিয়া।

বিষয়টি নিশ্চিত করে জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খায়রুল কবীর সুমন বলেন, শুক্রবার মানিক মিয়াকে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালের দিকে তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃতদেহের ময়নাতদন্ত শেষে লাশ কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা কারাগারের সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান জানান, মৃতের সুরতহাল রিপোর্ট ও জেলা সদর হাসপাতালের ময়নাতদন্ত শেষে মানিক মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads