ads

সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আ’লীগ নেতা খালেক হত্যা মামলার ৬ আসামি কারাগারে

খবর টি পড়েছেন : ৮৭৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক হত্যা মামলার প্রধান আসামি নুরে আলম সিদ্দিকীর ৬ সহযোগী জামিনের আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এসএম হুমায়ুন কবীর উভয় পক্ষের শুনানী শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Shamol Bangla Ads

তারা হচ্ছেন সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর চকপাড়া গ্রামের মো. আবু তালহা (২১) ও শফিকুল আলম (৫২), রঘুনাথপুর দড়িপাড়া গ্রামের আজাদ মিয়া (৩৮), চকআন্ধারিয়ার মো. হানিফ মিয়া (৩৪), রঘুনাথপুর দীর্ঘপাড়ার সেলিম মিয়া (৩৪) ও আন্ধারিয়া কামারপাড়ার মো. বাবু মিয়া (৩০)। একইদিন আদালত অসুস্থ ও বয়স্ক বিবেচনায় প্রধান আসামির বাবা গোলাম কুদ্দুস (৭০) ও সরকারি চাকরিজীবী বিবেচনায় মো. বোরহান উদ্দিন (৫৬) কে অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আদালতের ওই আদেশের বিষয়টি নিশ্চিত করে সিজেএম কোর্টের সিনিয়র এপিপি এ্যাডভোকেট মজদুল হক মিনু জানান, চাঞ্চল্যকর আব্দুল খালেক হত্যা মামলার ওই আসামিরা উচ্চ আদালতের আদেশ মোতাবেক গত ৩১ জুলাই থেকে ৬ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের ওই সময়সীমা শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক আসামিরা সোমবার সিজেএম আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের দীর্ঘ শুনানী শেষে ৬ জনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এবং বয়স্ক বিবেচনায় অপর ২ জনের জামিন মঞ্জুর করেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে গত ২ জুলাই বিকেলে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর চকপাড়া এলাকার আব্দুল খালেককে সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর (৪৫) নেতৃত্বে তার অনুসারীরা নৃশংসভাবে কুপিয়ে আহত করে। ১৫ দিন পর আইসিইউতে থাকার পর ১৭ জুলাই মারা যান খালেক। ওই ঘটনায় খালেকের স্ত্রী আসমাউল হোসনা বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীকে প্রধান আসামী করে তার সহযোগীসহ ২২ জনকে স্ব-নামে ও অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইতোমধ্যে ৩ জন গ্রেফতার হলেও প্রধান আসামিসহ অন্যরা এখনও পলাতক রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads