ads

সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
সেপ্টেম্বর ১১, ২০২৩ ২:১০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে নকলা থানা চত্বরে ওই হাউজ ডে অনুষ্ঠিত হয়। নকলা থানা পুলিশ ওই হাউজ ডে’র আয়োজন করে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, পুলিশের কাজ হল অপরাধ দমনে কাজ করা। মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। আমরা অপরাধ দমনে কাজ করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি। বাল্যবিয়ে বন্ধ করতে কাজ করছি। মাদক নিয়ন্ত্রনে কাজ করছি। জুয়া বন্ধে কাজ করছি। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তাহলে পুলিশের কাজে আরও গতিশীলতা আসবে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের সর্বস্তরের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীট কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads