ads

শুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মোটরসাইকেল চাপায় গৃহবধূর মৃত্যু ঘটনায় গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ১,৪০২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় মোটরসাইকেলের চাপায় মোমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে শহরের জেলখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান শুক্রবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছেন শেরপুর পৌর শহরের নওহাটা এলাকার মৃত হোসেন আলীর ছেলে মো. আতিক মিয়া (৩৫), ও আব্দুল হালিমের ছেলে মো. হীরা মিয়া (৩৫)। এদের মধ্যে হীরা মিয়া শেরপুর পৌরসভার কর্মচারী।

র‍্যাব জানায়, শেরপুর শহরের দমদমা কালীগঞ্জ মহল্লার হান্নান মিয়ার স্ত্রী গৃহবধূ মোমেনা বেগম গত বুধবার রাত ১০টার দিকে নিজ বাসার সামনে বের হলে বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি মোটরসাইকেল তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের স্বামী হান্নান মিয়া আতিক ও হীরার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

র‍্যাব কর্মকর্তা আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃতদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা পরবর্তী সংবাদ কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘সাঁকো’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads