বর্ষায় শ^শুরবাড়ি যেতে,
বাঁশের সাঁকো হয় পেরুতে।
যখন সাঁকোয় উঠে নতুন জামাই,
সামনে-পিছে তার দু’ ভাই।
তারা মাঝামাঝি যখন পৌঁছায়,
সাঁকো নড়ে-এই বুঝি যায়-যায়।
অবশেষে নড়বড়ে সাঁকো ভেঙ্গে পড়লো,
দু’ভাইসহ নতুন জামাই পানিতে ডুবলো।
ধরাধরি টানাটানিতে মাঝিরা তুললো,
পানি খেয়েও তীরে উঠে তারা হাফ ছাড়লো।
শোনে শ্যালিকা আসে দৌড়ে-‘দুলাভাই কই-কই’,
দুলাভাই রেগে বলে: ‘তফাত যাও, ইয়ারকির পাত্র আমি নই।
আর যাবো না শ^শুরবাড়ি, খালের ওপাড়ে,
বউ না এলেও থাকবো আমি এপাড়ে’।
নতুন বউ-স্বামীর দূরত্ব বাড়ায় ভাঙ্গা সাঁকো,
রাগ ভাংতে কাজে আসছে না বউয়ের বাপের বেঁকো।
(০৫/০৪/২৩ ইং)









