ads

মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

খবর টি পড়েছেন : ৬৬৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১’র অন্তর্ভুক্ত রোটারী ক্লাব অব শেরপুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। ৫ সেপ্টেম্বর সদর উপজেলার কামারেরচর পাবলিক বালিকা উচ্চ বিদ‍্যালয়ে ওই চারা বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট ডা. রতন চন্দ্র দাশ, সেক্রেটারি অধ্যক্ষ শামছুন্নাহার কামাল, পাস্ট প্রেসিডেন্ট শরণ রায়, প্রেসিডেন্ট ইলেক্ট এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, রোটারিয়ান আলহাজ্ব রফিকুল ইসলাম, কামারেরচর পাবলিক বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. কছিম উদ্দিনসহ অন‍্যান‍্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে ক্লাব প্রেসিডেন্ট ডা. রতন চন্দ্র দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি নাগরিককে গাছের চারা লাগানোর আহবানের প্রেক্ষিতে গাছের চারা বিতরণের উদ্যোগ হাতে নিয়ে বাস্তবায়ন করছে।

Shamol Bangla Ads

ক্লাব সেক্রেটারি শামছুন্নাহার কামাল রোটারী ক্লাব অব শেরপুরের বিভিন্ন সামাজিক কার্যক্রম, বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ফ্রি মেডিকেল ক‍্যাম্প, ইত্যাদি সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালনা করার জন‍্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল রোটারিয়ানদের ধন্যবাদ জানান।

এদিন শিক্ষার্থীদের মাঝে ৩৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ শেষে বিদ‍্যালয় প্রাঙ্গনে ফলজ গাছের চারা রোপণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহার স্ত্রীর পরলোকগমন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads