ads

মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ করা হয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষ মেঘমালায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম, আদিবাসী নেত্রী সুচিত্রা চিছাম ও ক্লোডিয়া নকরেক কেয়া প্রমুখ।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় নালিতাবাড়ী উপজেলার ২৫০ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৯২ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এছাড়া ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল, ব্যাগ, ছাতা ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।

Need Ads