ads

রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৬৫৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর রবিবার সকালে শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

Shamol Bangla Ads

কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরবর্তীতে সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদানসহ সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Shamol Bangla Ads

কল্যাণ সভায় সম্প্রতি পিআরএলগামী শেরপুর জেলা পুলিশের ৯ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আনুষ্ঠানিকতার সাথে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তার, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক (তদন্ত)’গণসহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘মশার ছড়া’ পরবর্তী সংবাদ ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সালাম আর নেই

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads