ads

শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে মেরে শিশু হত্যা, আটক ২

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ২, ২০২৩ ১:৩০ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝগড়ার একপর্যায়ে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে মেরে হত্যা করা হয়েছে আদিবা নামে পাঁচ মাস বয়সী এক কন্যা শিশুকে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল পৌণে পাঁচটার দিকে উপজেলার যোগানিয়া কান্দাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ২ নারীকে আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ময়ছর উদ্দিনের সাথে প্রতিবেশি মৃত গোলাপজলের দুই ছেলে লিটন ও হামিদুলের জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে গ্রাম্য শালিসে ওই বিরোধ নিষ্পত্তি করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। শুক্রবার বিকেল পৌণে পাঁচটার দিকে ময়ছর, তার স্ত্রী ফাতেমা ও কন্যা সন্তানেরা মিলে নিজেদের সীমানায় কলার চারা রোপণ করতে যান। এসময় হামিদুলের স্ত্রী লাভলী বেগম (৩০) ও তার মা হনুফা বেগম (৬৫) চারা রোপন করতে বাধা প্রদান করেন। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামিদুলও যোগ দেয় ঝগড়ায়।

এসময় উভয়পক্ষে হাতাহাতি শুরু হলে ফাতেমার কোলে থাকা পাঁচ মাস বয়সী কন্যাশিশু আদিবাকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারে লাভলী। এতে শিশুটি মাথায় আঘাতপ্রাপ্ত হলে গুরুতর অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসক শেরপুর প্রেরণ করলে শেরপুর নেওয়ার পথে তিনানী বাজার এলাকায় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে আদিবা মারা যায়।

Shamol Bangla Ads

এদিকে ঘটনার পরপরই পুুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত লাভলী ও হনুফাকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া জানান, হত্যাকাণ্ডে জড়িত ২ নারীকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। ওই ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Need Ads