শ্যালক: খবর কি দুলাভাই?
ভগ্নিপতি: খবর বলার সময় নাই।
শ্যালক: একটু হলেও বলুন।
ভগ্নিপতি: খুঁজছি আমি সেলুন।
শ্যালক: সাথে আমিও যাই?
ভগ্নিপতি: আমার তো প্রয়োজন নাই।
শ্যালক: স্বার্থ ছাড়া বুঝেন না, কেমনে দেখান দেমাগ?
ভগ্নিপতি: স্বার্থ-টার্থ বুঁজি না, পাত্রী দেখতে যাবো আমাক।
শ্যালক: কেমন কথা! বলেন কি?
ভগ্নিপতি: এটা নয় তো ইয়ারকি।

শ্যালক: থামুন থামুন, সত্যি এবার গাড়ি দেবো।
ভগ্নিপতি: আর নেই প্রয়োজন, গাড়ি নিয়েই নতুন বৌ ঘরে আনবো।
শ্যালক: বাঁচবে না বোন আমাদের।
ভগ্নিপতি: ব্যাপারটা তো তোমাদের।
শ্যালক: কার ব্যাপার বুঝবেন, পরে-
ভগ্নিপতি: আমি কাঁপি না ভয়ে-ডরে।
শ্যালক: দেখে নিবো, বোনকে রেখে বিয়েটা করলে।
ভগ্নিপতি: আমিও বাঁচবো তোমার বোনটা মরলে।
শ্যালক: চোরের মায়ের বড় গলা।
ভগ্নিপতি: থোরাই থোরাই, দেখবে এবার খেলা।
শ্যালক: তর্ক নয়, দোহাই বন্ধ করেন বিয়ে-টিয়ে।
ভগ্নিপতি: তাহলে নগদ-নগদ গাড়িটা দাও না এবার দিয়ে।
শ্যালক: বেশ তো, তাই হবে, সন্ধ্যার আগেই যাবেন পেয়ে।
ভগ্নিপতি: ছলচাতুরি না করে গাড়ি দিলে সত্যি বন্ধ করবো বিয়ে-।
কথাগুলো মুঠোফোনে রেকর্ড করে ৯৯৯ এ জানিয়ে দিলেন শ্যালক,
এবার যৌতুকলোভী ভগ্নিপতি পড়ে হাতকড়া-পুলিশের খায় ধমক।
(০৮.০৪.২৩ইং)









