শেরপুর সদর উপজেলার কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী ও সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, আমরা সকলেই সরকারের উন্নয়নমূলক কাজ গুলো করতে এবং সরকারের সকল সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌছে দিতে পারি এজন্য সদর উপজেলা সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের এক সাথে কাজ করে যেতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে রাখেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মমতাজুন্নেছা, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌছলে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাগণ ফুলেল শুভেচ্ছা জানান।
























