ads

সোমবার , ৭ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ : গ্রেফতার ১

খবর টি পড়েছেন : ১,৫৯৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে (১০) ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় দায়ের করা মামলায় ময়দান আলী (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ আগস্ট রবিবার রাতে তাকে গ্রেফতারের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে গত ২ আগস্ট ভুক্তভোগীর শিশুর নানী বাদী হয়ে উপজেলার মরিচপুরান গ্রামের মৃত জহুর আলীর ছেলে ময়দান আলী, ভুট্টু মিয়ার ছেলে অন্তর মিয়া (২৪) ও সাদিকুর রহমানের ছেলে মুনায়েমসহ (২৩) ৩ জনকে আসামি করে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান গ্রামের নিজ বসতঘরে ডেকে নেয় ময়দান আলী। এসময় ওই ঘরে অন্তর ও মুনায়েম অবস্থান করছিলো। পরে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ওই ছাত্রীর স্কুল ড্রেস (জামা, পায়জামা) খুলে ফেলে তারা৷ পরে ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে পালাক্রমে ময়দান আলী ও অন্তর ধর্ষণ করে এবং মুনায়েম মুঠোফোনে ভিডিও ধারন করে৷ একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা মাথায় পানি ঢেলে সুস্থ করে তুলে তাকে। পরে এই ঘটনার কথা কাউকে জানালে খুন করার হুমকি দিয়ে ওই শিক্ষার্থীকে ছেড়ে দেয় ।

Shamol Bangla Ads

এদিকে ধর্ষণের সময় ধারন করা ভিডিও একসময় এলাকায় ছড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজন ভুক্তভোগী ওই শিক্ষার্থীর কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে গত ২ আগস্ট ভুক্তভোগীর নানী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
ভুক্তভোগীর শিশুর নানী বলেন, বাপ-ছাড়া মেয়েটারে আমিই মানুষ করবার দায়িত্ব নিছিলাম৷ স্কুল থেকে ফেরার পথে ময়দান, অন্তর আর মুনায়েম আমার অবুঝ নাতির সর্বনাশ করছে৷ আমি চাই এর সঠিক বিচার হোক৷

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ওই ঘটনায় ট্রাইব্যুনালের নির্দেশে রবিবার নালিতাবাড়ী থানায় মামলা নেওয়া হয়েছে। রাতেই অভিযান চালিয়ে ময়দান আলী নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে৷ বাকীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের… পরবর্তী সংবাদ নকলায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা, সেলাই মেশিন ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads