ads

রবিবার , ২৩ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

খবর টি পড়েছেন : ৭৩০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিদায়ী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৩ জুলাই রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের সদস্যদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি পুলিশ সুপার মো. কামরুজ্জামান। ওইসময় বক্তারা বলেন, কর্মময় জীবনে শেরপুরের পুলিশ সুপার একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত ছিলেন। বক্তারা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসানসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরের ডিসি-এসপির বদলি ॥ প্রত্যাশার সমীকরণে প্রাপ্তি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads