ads

শনিবার , ২২ জুলাই ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গজনী অবকাশ কেন্দ্রে জেলা ব্র্যান্ডিং কর্ণার ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুলাই ২২, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা ব্র্যান্ডিং কর্নার ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ২১ জুলাই শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই কর্ণারের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হক, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করা হয়। পরে জেলা প্রশাসক সাহেলা আক্তারসহ অতিথিগণ গজনী অবকাশের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

Shamol Bangla Ads

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সারা দেশ থেকে গজনী অবকাশে আগত পর্যটকদের কাছে শেরপুর জেলার জিআই পণ্য তুলশীমালা চাল এই ব্র্যান্ডিং কর্ণার থেকে বিক্রয় করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads