ads

শনিবার , ২২ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে গারো পাহাড়ে অভয়ারণ্য গড়ে তোলা হবে : শেরপুরে বন ও পরিবেশ মন্ত্রী

খবর টি পড়েছেন : ৭৫৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আমরা গারো পাহাড়ের হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে একটি অভয়ারণ্য ঘোষণার জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই না হাতি এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব চলুক। হাতি বা মানুষ মারা গেলে আমরা কষ্ট পাই। জীব বৈচিত্র রক্ষা করতে হলে আগে আমাদের বনকে রক্ষা করতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি ২২ জুলাই শনিবার দুপুরে শহরের ডিসি উদ্যানে শেরপুর জেলা প্রশাসন ও বনবিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর রেসকোর্স ময়দানে গাছ লাগিয়ে সবুজ আন্দোলনের ডাক দিয়েছিলেন। তার নির্দেশনা অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবসে একজন নাগরিককে অন্তত একটি করে গাছের চারা লাগানোর আহবান জানিয়েছেন। আর এটি হলে ১৭ কোটি মানুষের এ দেশে শিশু-কিশোর বাদে অন্তত সাড়ে ৮ কোটি চারা লাগানো সম্ভব।
তিনি আরও বলেন, প্রকৃতির প্রাণের ফুসফুস হচ্ছে বন ও বৃক্ষ। মানুষের জীবন বাঁচানো অক্সিজেনের জন্যই বন ও বৃক্ষকে রক্ষার প্রয়োজন রয়েছে। আর গাছ লাগিয়েই এটি রক্ষা করা সম্ভব। সবুজ অর্থনীতিনির্ভর দেশ গড়তে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মোহাম্মদ নিশাদ, বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, ৩১ আনসার ব্যাটালিয়নের কমান্ডার মো. আজিম উদ্দিন ও জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি সাদেক আলী।

Shamol Bangla Ads

পরে মেলায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন পরিবেশমন্ত্রী। ওইসময় জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এ বৃক্ষ মেলায় ৪৪টি স্টল স্থান পেয়েছে।

পরে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন গারো পাহাড়ের কর্ণঝোড়ায় সামাজিক বনায়নের ১৫৪ জন অংশীদারের মাঝে ২ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করেন। এরপর বনবিভাগের বালিজুরি রেঞ্জের নবনির্মিত ভবন উদ্বোধন এবং গজনী বনাঞ্চল পরিদর্শন করেন তিনি। এছাড়া মধুটিলা ইকোপার্ক পরিদর্শনসহ জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝালকাঠিতে বাস উল্টে নিহত বেড়ে ১৭, আহত ২৫ পরবর্তী সংবাদ শেরপুর ‘জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads