ফেরদৌস-অপুর উপস্থাপনায় নাচবেন মাহফুজ-বুবলী

খবর টি পড়েছেন : ৫৮৮
ফেরদৌস-অপুর উপস্থাপনায় নাচবেন মাহফুজ-বুবলী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ভোগে নয় ত্যাগেই সুখ’ থিমকে উপজীব্য করে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ এবারও সেজেছে বর্ণিল আয়োজনে। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

Shamol Bangla Ads

নাচ, গান, আড্ডা, নাটিকা সবই থাকছে ওই পর্বে। কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় ৩টি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’,‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ গান ৩টির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাদেরকে।

এছাড়া ‘আমার নাম মিস বুবলী’, ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী। ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনায় থাকছে মডার্ণ মিউজিক্যাল ড্যান্স। আড্ডা পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন এ প্রজন্মের তারকা ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতন।

Shamol Bangla Ads

কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসঙ্গীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করেছে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান। এছাড়াও ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। ৩টি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ, সুজাত শিমুল। থাকছে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তার কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।

মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোটি টাকায় বিক্রি হবে মাইকেল জ্যাকসনের হ্যাট পরবর্তী সংবাদ প্রথমবার শাকিব খানের সিনেমায় প্রিন্স মাহমুদের গান

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads