প্রথমবার শাকিব খানের সিনেমায় প্রিন্স মাহমুদের গান

খবর টি পড়েছেন : ১,০৪০
প্রথমবার শাকিব খানের সিনেমায় প্রিন্স মাহমুদের গান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শাকিব খানের সিনেমায় প্রথমবারের মতো গান করলেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। গানের নাম ঈশ্বর। হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ চলচ্চিত্রে গানটি সংযোজিত হবে। ঈদের আগেরদিন গানটি সামজিক মাধ্যমে প্রকাশ হতে পারে।

Shamol Bangla Ads

সোমবার দুপুরে প্রিন্স মাহমুদ বলছেন, ‘শাকিব খানের সিনেমার জন্য গান করেছি। এটা অন্যরকম একটি গান হয়েছে। ধীর গতির কিন্তু হৃদয়ের ভেতর পৌঁছে যাবে সুর- ঠিক এমনটাই। শাকিব খানটা গানটা শুনেছেন।
শাকিব নিজেই অভিভুত। খুবই পছন্দ করেছেন ঢাকাই সিনেমার নায়ক। এখন শ্রোতাদের পছন্দের তালিকায় গানটা যুক্ত হলে আমার পরিশ্রম স্বার্থক হবে।’

সোমেশ্বর অলির লেখা এই গানের নাম ‘ঈশ্বর।’ গেয়েছেন রিয়াদ নামের একজন তরুণ গায়ক। গানের কথামালা এমন… ‘ঈশ্বর তোমার আমার মিলন কি লিখতে পারতো না…’
প্রিন্স মাহমুদ প্রথমবারের মতো চলচ্চিত্রে গান করেন ২০০৭ সালে। লিমনের গাওয়া ‘জেলখানার চিঠি নামের ওই গান ব্যবহৃত হয় মোস্তফা সরওয়ার ফারুকীর‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমায়। বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল গানটি। এরপর ২০১৫ সালে অনিমেষ আইচের জিরো ডিগ্রি সিনেমায় দ্বিতীয়বারের মতো গান করেন। ‘প্রতারণা ও ঘৃণা’ নামের গানটি গেয়েছিলেন মাহফুজ আনাম জেমস।

Shamol Bangla Ads

২০২৩ সালে এসে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় করলেন ‘ঈশ্বর।’ ইতোমধ্যে শাকিব খানের এই সিনেমা তুমুল আলোচনায় রয়েছে। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কের নতুন লুক ও ঈদের গান দিয়ে সিনেমাটি আলোচনার কেন্দ্রে রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফেরদৌস-অপুর উপস্থাপনায় নাচবেন মাহফুজ-বুবলী পরবর্তী সংবাদ ফের মা হচ্ছেন শুভশ্রী

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads