কোটি টাকায় বিক্রি হবে মাইকেল জ্যাকসনের হ্যাট

খবর টি পড়েছেন : ৭৪৩
কোটি টাকায় বিক্রি হবে মাইকেল জ্যাকসনের হ্যাট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের কালো রঙের হ্যাট (টুপি) নিলামে উঠতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে ফ্রান্সের প্যারিসে হ্যাটটি নিলামে তোলা হবে। সেখানে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরোতে (প্রায় ৭০ লাখ ৮৬ হাজার থেকে ১ কোটি ১৮ লাখ টাকা) এটি সংগ্রহ করা যেতে পারে। ওই নিলামে সংগীত জগতের প্রায় ২০০ স্মারক তোলা হবে। খবর- এএফপি

Shamol Bangla Ads

১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় কালো রঙের হ্যাটটি পরেছিলেন জ্যাকসন। গান পরিবেশনের সময় তিনি ‘মুনওয়াক’ নাচ করেন, পরবর্তী যা তার ‘ট্রেডমার্ক’-এ পরিণত হয়।

আর্টপেজেস ও লেমন অকশনের উদ্যোগে আয়োজিত ওই নিলামে মার্কিন সংগীতশিল্পী টি বোন ওয়াকারের গিটার, ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের স্যুট ও মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদকও তোলা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘প্রিয়তমা’র থার্ডলুকে চমকে দিলেন শাকিব পরবর্তী সংবাদ ফেরদৌস-অপুর উপস্থাপনায় নাচবেন মাহফুজ-বুবলী

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads